Showing posts with label ICT | HSC. Show all posts
Showing posts with label ICT | HSC. Show all posts

Sunday, May 8, 2022

যত উপায়ে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে | HSC ICT | Chapter 3

[Not Completed Yet]

সংখ্যা পদ্ধতি কাকে বলে?

সংখ্যাকে প্রকাশ ও গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। 


নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে?

যে সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য অংক সমূহের অবস্থানের উপর নির্ভর করতে হয় না তাকে নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে।


পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে?

যে সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য অংক সমূহের অবস্থানের উপর নির্ভর করতে হয় তাকে নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে।


দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে?

যে সংখ্যা পদ্ধতিতে 10 টি (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9) প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। 


বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে?

যে সংখ্যা পদ্ধতিতে 2 টি (0, 1) প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। 


অক্ট্যাল সংখ্যা পদ্ধতি কাকে বলে?

যে সংখ্যা পদ্ধতিতে 8 টি (0, 1, 2, 3, 4, 5, 6, 7) প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। 


হেক্সাডেসিমল সংখ্যা পদ্ধতি কাকে বলে?

যে সংখ্যা পদ্ধতিতে 16 টি (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F) প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। 


সংখ্যা পদ্ধতির বেজ / ভিত্তি (Base) কী?

কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতিক / চিহ্ন সমূহের মোট সংখ্যাকে ঐ সংখ্যা পদ্ধতির বেজ বলে 

যেমনঃ 

দশমিক সংখ্যা পদ্ধতির বেজ = 10

বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ = 2

অক্ট্যাল সংখ্যা পদ্ধতির বেজ = 8

হেক্সাডেসিমল সংখ্যা পদ্ধতির বেজ = 16


কোড কী?

মানুষের ভাষায় ব্যবহৃত প্রতিক / সংখ্যা / অংকসমূহকে ডিজিটাল ডিভাইসে উপস্থাপনের জন্য যে (Unique) বাইনারি বিন্যাস ব্যবহৃত হয় তাকে কোড বলে।


BCD কোড কী?

BCD কোড এর পূর্ণ নাম- Binary Coded Decimal. দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে BCD কোড বলে। 


লজিক গেইট কী? 

লজিক গেইট হলো এক ধরণের ইলেকট্রনিক সার্কিট, যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং শুধুমাত্র একটি আউটপুট প্রদান করে। 


মৌলিক গেইট / মৌলিক লজিক গেইট কী?

যে লজিক গেইট দিয়ে বুলিয়ান অ্যালজেবরার শুধুমাত্র মৌলিক অপারেশন গুলো বাস্তবায়ন করা হয় তাকে মৌলিক গেইট / মৌলিক লজিক গেইট বলে। 

মৌলিক গেইট 3 প্রকার। যথাঃ OR, AND, NOT


যৌগিক লজিক গেইট কাকে বলে?

দুই বা ততোধিক মৌলিক গেইটের সাহায্যে যে গেইট তৈরি করা হয় তাকে যৌগিক লজিক গেইট বলে। 

যেমনঃ OR + NOT = NOR, AND + NOT = NAND


সার্বজনীন গেইট কী?

যে গেইটের সাহায্যে যেকোনো প্রকার মৌলিক গেইট ও অন্যান্য লজিক সার্কিট তৈরি করা যায় তাকে সার্বজনীন গেইট বলে। NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়। 


সত্যক সারণি (Truth Table) কী?

যে টেবিল বা সারণির মাধ্যমে কোনো লজিক সার্কিটের ইনপুট এর উপর ভিত্তি করে আউটপুটের ফলাফল প্রকাশ করা হয় তাকে সত্যক সারণি বলে। 


OR গেইট কী?

যে লজিক সার্কিটের মাধ্যমে যোগের কাজ করা হয় তাকে OR গেইট বলে। OR গেইটে দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে।


AND গেইট কী?

যে লজিক সার্কিটের মাধ্যমে গুনের কাজ করা হয় তাকে AND গেইট বলে। AND গেইটে দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে।


NOT গেইট কী?

যে লজিক সার্কিটের মাধ্যমে পরিপূরকের কাজ করা হয় তাকে NOT গেইট বলে। NOT গেইটে একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে। 

Share: